২০ দলীয় জোটের হরতালের সমর্থনে মিছিল করেছে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ সময় হঠাৎ পুলিশ তাদেরকে ধাওয়া দিলে ছাত্রদলের ২ কর্মী আহত হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা কে আলম ও আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহিদ, মনিরুজ্জামান রুবেল, টিটু, নাঈম, কাদির, রওনুকুল ইসলাম, মহিন উদ্দীন, তুষার, ইমতিয়াজ উদ্দীন, কওশিক, দৌলত, আব্দুন নূর, জয়নাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইআর