এবারের প্রাণ লেয়ার কর্তৃক আয়োজিত গানের প্রতিযোগিতা "প্রাণ লেয়ার দ্যা মায়েষ্ট্রো"র সেরা ৪০ এ জায়গা করে নিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসী বিভাগের ৩য় বর্ষের ছাত্র তন্ময় দেব 'অঙ্কুশ।

সামনে রয়েছে সেরা ১২তে ওঠার হাতছানি। বিচারকদের নাম্বার এবং দর্শক শ্রোতাদের লাইক,শেয়ার ও ভিডিও ভিউ এর উপর ভিত্তি করে নির্বাচিত হবে সেরা ১২। ভোট দেওয়ায় শেষ সময় ১৮ই মে রাত ১১ঃ৫৯।

তন্ময় বলেন, "গান গেয়ে আমার বেশির ভাগ সময় কাটে, গানের মাঝেই আমি নিজেকে খুঁজে পাই। সুযোগ পেলে অনেক আশা আমার এ দেশকে নিয়ে।"

তিনি আরো বলেন, " আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব গানটি বেশি বেশি দেখুন ও প্রাণ লেয়ার এর অফিসিয়াল ফেসবুক পোস্ট এ আমার ছবি দেয়া পোস্টটিতে লাইক করে ও বেশি বেশি শেয়ার করে আমাকে জয়যুক্ত করুন। "

অঙ্কুশের গানের ইউটিউব লিংক : https://goo.gl/BcSELi

উল্লেখ্য, তন্ময় বিশ্ববিদ্যালয়ের সকল সাংস্কৃতিক অনুষ্ঠানের একজন নিয়মিত শিল্পী এবং তার গাওয়া গানে যাদু আছে বলে তার সহপাঠীদের অভিমত।

রাজিয়া/জেড