অষ্টম জাতীয় বেতন স্কেল বাতিল ও শিক্ষদের মর্যাদা অক্ষুন্ন রেখে নতুন বেতন স্কেল নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন। তবে সকাল ১০টার আগে বিভিন্ন বিভাগে ক্লাস হয়েছে বলে জানা যায়।
জানা যায়, অষ্টম জাতীয় বেতন স্কেল বাতিল ও শিক্ষদের মর্যাদা অক্ষুন্ন রেখে নতুন বেতন স্কেল নির্ধারনের দাবিতে চলমান আন্দলোনের অংশ হিসেবে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
কর্মবিরতি চলাকালে সকাল সাড়ে ১০টায় ইবি শিক্ষক সামিতির নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে ইবি শিক্ষক সমিতি।
মতবিনিময় কালে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম জিল্লু বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে আমাদের দাবি আদায়ের নিয়ম তান্ত্রিক আন্দলোন বেগবান থেকে বেগবান হবে।
এদিকে শিক্ষকদের কর্মবিরতি দুপুর ১টা পর্যন্ত হলেও দুপুর ১২টার গাড়িতেই অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে দেখা গেছে। তাই কর্মবিরতির পরে অধিকাংশ বিভাগের নির্ধারিত ক্লাস অনুষ্ঠিত হয়নি বলে জানা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
তারা বলছেন, এমনিতে বিভিন্ন সময় ক্যম্পাস বন্ধ থাকার কারণে আমাদের সেশটজট বেধে গেছে। তাই আমাদের ভবিষ্যতের কথা ভেবে নিয়মিত ক্লাস-পরীক্ষা নেয়ার জন্য স্যারদের অনুরোধ করছি।
এসএই/ এআর





