সদ্য প্রয়াত অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সম্মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের কনফারেন্স কক্ষের নাম ‘অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী কনফারেন্স কক্ষ’রাখা হয়েছে।

বিভাগের সভাপতি ড. সানিয়াত সাত্তার আজ শনিবার বেলা ১১টায় অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর স্মরণে জাবির ইংরেজি বিভাগ আয়োজিত এক শোক সভায় এই ঘোষণা দেন ।

ইংরেজি বিভাগের সভাপতি ড. সানিয়াত সাত্তার বলেন, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ইংরেজি বিভাগকে আন্তর্জাতিক মানের একটি বিভাগে তিলে তিলে গড়ে তুলেছেন। আমরা তার স্মৃতিকে ধরে রাখতে এই কনফারেন্স কক্ষের নাম ‘অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী কনফারেন্স কক্ষ’রাখার সিদ্ধান্ত নিয়েছি।

ইংরেজি বিভাগের কনফারেন্স কক্ষে আয়োজিত এই শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন : বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, প্রয়াত জিল্লুর রহমান সিদ্দিকীর ঘনিষ্ঠ সহকর্মী ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মেসবাহ-উস-সালেহীন, গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী, সহযোগী অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন।

বক্তারা প্রয়াত অধ্যাপক জিল্লুর রহমানের সঙ্গে তাদের নানা ধরনের স্মৃতি তুলে ধরেন।

এসএইচ