জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ই ফেব্রুয়ারি রোববার থেকে শুরু হচ্ছে। এবছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২৪১ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে ১৭০টি আসন কমানোর ফলে প্রতিদ্বন্দ্বীতা বেড়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন। রোববার শুরু হয়ে ২ মার্চ পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতবছর ২০০৮টি আসনে ভর্তি পরীক্ষা হলেও আসন কমানোর ফলে এবার ১৮৩৮টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় ৪ লাখ ৪৪ হাজার তিন’শ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ডেপুট রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৬ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাক, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
শিক্ষা
রোববার থেকে জাবিতে ভর্তি পরীক্ষা শুরু