ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল হওয়া ‘এফ’ইউনিটের সাক্ষাৎকার আগামী ১৩ মে শনিবার সকাল ৯টায় শুরু হবে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১০৪ নং কক্ষে এ সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী তার নিজ কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কাথা জানান।

দ্বিতীয় বারে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রকাশিত মেধাতালিকার ১ থেকে ১০০ জন কে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। সাক্ষাৎকারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ১৪ মের মধ্যেই ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আসন খালি থাকা সাপেক্ষে আগামী ১৫ মে অপেক্ষমাণ তালিকার ১০১ থেকে ২০০ পর্যন্ত ডাকা হয়েছে। অপেক্ষমাণদেরও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১০৪ নং কক্ষে সকাল ৯টা থেকে সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

অপেক্ষমাণ তালিকা থেকে সাক্ষাৎকারে অংশগ্রহণকারী প্রার্থীদের সাক্ষাৎকারের দিন ১৫ মে তেই  (সোমবার) ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিটি। ভর্তি কার্যক্রম শেষে ১৬ মে থেকে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত ‘এফ’ইউনিটে দুইটি বিভাগ রয়েছে। গণিত ও পরিসংখ্যান বিভাগ। উভয় বিভাগে মিলে সর্বমোট আসন রয়েছে ১০০টি। ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (iu.ac.bd) থেকে জানা যাবে ।

ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘দেরিতে হলেও আমরা সঠিক বিচার করতে পেরেছি। অতিরিক্ত ক্লাস-পরীক্ষা গ্রহণের মাধ্যমে ‘এফ’ইউনিটের নতুন শিক্ষার্থীদের ক্ষতি পুশিয়ে দেওয়ার  সর্বাত্তক চেষ্টা করব। আগামী দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সীমানায় কেউ প্রশ্ন ফাঁস বা যে কোন দূর্নীতি করার সাহস দেখালে তাদের বিরুদ্ধে আমরা কঠর আইনানুগ ব্যবস্থা নিব।’

সাইফুল্লাহ/এমবি