ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম তথা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডিজিটালাইজেশন করার উদ্দোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ লক্ষ্যে বৃহস্পতিবার সকালে ডেমোভার্শন প্রদর্শন করা হয়েছে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের কম্পিউটার সেন্টারের সেমিনার কক্ষে এ ডেমোভার্শন প্রদর্শন করে জারিয়া সলিউশন’স। ডেমোভার্শন প্রদর্শন অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী ও প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
ডেমোভার্শন প্রদর্শন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক পর্যায়ের সকল কার্যক্রম ডিজিটালাইজ করার বিভিন্ন পদ্ধতির উপর বিভিন্ন মডিউল ও টার্গেট তুলে ধরা হয়।
অনলাইনে ভর্তি কার্যক্রম, ফলাফল প্রকাশ, আয়-ব্যয়ের হিসাব ও বেতন পরিশোধ কার্যক্রম, গ্রন্থাগার ব্যবস্থাপনা পদ্ধতি ও পিডিএফ পদ্ধতিতে অনলাইনে বই পড়ার সুবিধাদিসহ সকল কার্যক্রম ডিজিটালাইজ করার বিষয়ে বিস্তারিত ডেমোভার্শন প্রদর্শন করা হয়।
হিমেল/এমএনজে





