জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব (এমএ, এমএসএস, এমবিএস, এমএসসি, এম মিউজ ও আইসিটি) পরীক্ষা পিছিয়েছে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে নতুন পরিবর্তিত সূচি প্রকাশ করা হয়েছে।
আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী পরীক্ষা হচ্ছে আগামী ১৭ মে মঙ্গলবার।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। www.nu.edu.bd এখানে ক্লিক করলেও পরীক্ষার সূচি জানা যাবে।
ওএফ





