গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী এ এস বি পি মহিলা ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেছেন ইসলামিক আরাবিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মুহাম্মদ আহসান উল্লাহ। আজ দুপুরে পলাশবাড়ী এ এস বি পি মহিলা ফাজিল মাদ্রাসা পরিদর্শন করার পাশাপাশি তিনি বিদ্যালয়ের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ।
এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহুল ইসলাম , মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম সারোয়ার বিপ্লব, মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল হালিম , উপাধ্যক্ষ আবু ইউনুস , সহকারী অধ্যাপক শরিফুল ইসলামসহ মাদ্রাসার বিভিন্ন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন । মাদ্রাসা পরিদর্শনকালে উপাচার্য প্রফেসর ডঃ মুহাম্মদ আহসান উল্লাহ মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের সাথে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটিতে ৫০০ ছাত্রী এবং ২৪ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে ।
উল্লেখ্য এর আগে ১৯৯৪ সালের ১৬ নভেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যালয়টি পরিদর্শন করে ।
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা/ মামা





