সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. ফজলুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৫ নভেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে প্রথম সেমিস্টারের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারের অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান ফজলু।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





