ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ক্লাস শুরু হবে সোমবার (২৭ জানুয়ারি)।
পরবর্তীতে আগামী ৩ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রার অফিস সূত্রে এই তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, আগামী সোমবার (২৭ জানুয়ারি) অনার্স প্রথমবর্ষের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগ নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নিবে।
উল্লেখ্য, এ বছর ৮টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগে মোট ২ হাজার ৩০৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।
মুনজুরুল/এমবি





