জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ০২ শতাংশ। সোমবার সন্ধ্যা ৭টা থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সন্ধ্যা ৭টা হতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফল জানতে, মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে nu লিখে স্পেস দিয়ে h3 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

একই সঙ্গে ২০১২ সালের চতুর্থ বর্ষের যে সব শিক্ষার্থী ২০১২ সালের তৃতীয় বর্ষ পরীক্ষার মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের চতুর্থ বর্ষের সংশোধিত ফলাফলও প্রকাশ করা হবে।

এ পরীক্ষায় ২৭টি অনার্স বিষয়ে সারাদেশে ২৪১টি কলেজের এক লাখ ৫৭ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গত ১৮ আগস্ট লিখিত এরপর নভেম্বর মাসে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়।

এমকে