জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি),মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি),প্রাথমিক শিক্ষা (পিএসসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে জেএসসি, জেডিসি ও পিএসসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন দুই মন্ত্রী।
এ ছাড়া সচিবালয়ে দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং দুপুর দেড়টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন। মন্ত্রীদের সংবাদ সম্মেলনের পরেই শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
পরীক্ষার ফল : প্রাথমিক শিক্ষা অধিদফতর (www.dpe.gov.bd)এবং টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল জানা যাবে।
এ ছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
ইবতেদায়ির ফলের জন্য EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।
আর শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) ছাড়াও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে জেএসসি-জেডিসির ফল জানা যবে।
যেকোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ১ নভেম্বর শুরু হয় জেএসসি-জেডিসি পরীক্ষা। শেষ হয় ১৮ নভেম্বর।এ বছর পরীক্ষায় অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ এবং জেডিসিতে ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ পরীক্ষার্থী অংশ নেয়।
এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধে প্রথমবারের মতো এবার সারাদেশে আট সেট প্রশ্নপত্রে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয় গত ২২ নভেম্বর।
এ পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩ লাখ ৫ হাজার ৪৫১ পরীক্ষার্থী অংশ নেয়।
এমএম
শিক্ষা
জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল হস্তান্তর
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি),মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি),প্রাথমিক শিক্ষা (পিএসসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।





