আগামী ১১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

শনিবার (০২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভা থেকে আবাসিক হলগুলো আগামী ২১ অক্টোবর থেকে খোলার সুপারিশ করা হলেও তা এগিয়ে ১১ অক্টোবর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে সিন্ডিকেট সভায় হল খোলার বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে।”

আরেক সিন্ডিকেট সদস্য ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, “শিক্ষার্থীদের হলে ওঠার জন্য ন্যূনতম এক ডোজ টিকার সনদ দেখাতে হবে। আর গণরুম পরিস্থিতি বিবেচনায় ৪৯ ব্যাচের শিক্ষার্থীদের এখন হলে ওঠানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এমবি