ঢাকার ছবির জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর টিভি নাটকে প্রথম অভিনয় করেন ধারাবাহিক ললিতায়। জুয়েল মাহমুদের পরিচালনায় নির্মিত এ নাটকটি প্রায় তিন বছর আগে প্রচার হয় একুশে টিভিতে। দ্বিতীয়বারের মতো মিশাকে ছোটপর্দায় দেখা যাচ্ছে মাহফুজ আহমেদ পরিচালিত চ্যানেল আইতে প্রচার চলতি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ধারাবাহিকে।
তবে এবার একটি একক নাটকে অভিনয় করলেন মিশা সওদাগর। প্রাইভেট সেক্রেটারি নামের এ নাটকটির কাজ শেষ হয়েছে সম্প্রতি। এটি লিখেছেন রুদ্র মোহাম্মদ মোস্তফা কামাল, পরিচালনা করেছেন এমদাদুল হক খান।
মিশা ছাড়া এতে আরও অভিনয় করেছেন অপূর্ব, মিমো, সাব্বির আহমেদ, নাবিলা, শেখ সালমা প্রমুখ। নাটকটি প্রচার হবে আগামী রোজার ঈদে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]