শাকিব খান এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক। এই নায়করে ভক্তের সংখ্যা যেমন প্রচুর, তেমনি শত্রুর সংখ্যাও কম নয়। অবশ্য শত্রুদের সংখ্যা ভক্তের তুলনায় হাতে গোনা।

চলচ্চিত্রের একটি প্রভাবশালী জায়গায় দাঁড়িয়ে এগুলো বেশ ভালোই উপভোগ করেন শাকিব খান।

সম্প্রতি একটি দৈনিকে অনন্তকে পাগল বলায় শাকিবের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন অনন্ত জলিল। অবশ্য এ বিষয়ে তেমন কোনো মন্তব্য না করে শাকিব বললেন মামলা করলে তার জবাব আইনের মাধ্যমেই দেওয়া হবে।

এদিকে বেশ কিছুদিন ধরেই শাকিব খানকে নিয়ে ফেসবুকে নানা ধরনের আক্ষেপমূলক স্ট্যাটাস দিয়ে আসছেন আজিজ রেজা। তার অভিযোগ শাকিব খানকে তিনি চলচ্চিত্রে নিয়ে আসলেও শাকিব তার অতীত ভুলে গেছে। এমনকি আজিজ রেজাকে ফিল্ম থেকে বেকার করারও চেষ্টা করছে।

এ বিষয়ে শাকিব খানের বক্তব্য, কত জনেই তো কত কথা বলে। এখন কেউ যদি এসে বলে চিলে কান নিয়ে চলে গেছে-আর তাতেই কি আমি তার পিছে পিছে দৌড়াবো। উনি কেন এমন করছেন তা জানিনা। তবে তিনি আমার টিচার ছিলেন, আমি তাকে বড় ভাইয়ের মতো সম্মান করি। তিনি কি কারণে তার মনে কষ্ট পেয়েছেন তা আমি জানি না। ফলে এটা নিয়ে আমার কিছু বলার নেই।

আর নানা সময়েই শাকিব খানকে নিয়ে নানা প্রেমের রসালো গুঞ্জনও শোনা যায়। এসব নিয়েও ভাবেন না শাকিব খান। তিনি বলেন, একসঙ্গে কাজ করলে, একসঙ্গে বেশিরভাগ সময় কারো সাথে থাকলে মানুষ নানাকিছু ভাবে। এটাই স্বাভাবিক। বাস্তবে এগুলো গুঞ্জনই।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই