লংমার্চ, রেড সিগনাল ধারাবাহিকসহ অসংখ্য ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করে এরই মাঝে দর্শক মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা তারেক স্বপন। বেশ কিছু বিজ্ঞাপনচিত্রের মডেলও হয়েছেন। সম্প্রতি তিনি বসুন্ধরা এলপি গ্যাসের নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। এতে তার সহ মডেল হিসেবে আছেন তানজুম আরা পলি।
রাজধানী ঢাকার হাতিরঝিল, তেজঁগাও ও ঢাকার বাইরে মংলাতে বসুন্ধরা এল.পি গ্যাসের নিজস্ব ফ্যাক্টরিতে এর শুটিং হয়েছে।
এক মিনিটের এই বিজ্ঞাপনে থাকছে নিরাপদ সিলিন্ডার এর গল্প। ফিল্ম সপের প্রোডাকশনে ও এজেংন্সি ম্যাডোনা অ্যাডর্ভাটাইজিং এর এ বিজ্ঞাপনচিত্রটি ফিল্ম শপের ব্যানারে নির্মাণ করেছেন নির্মাতা তৌহিদ মিঠুল। ক্যামেরায় ছিলেন রিপন চেীধুরী। বিজ্ঞাপনচিত্রটির মিউজিক করছেন শেখ সৈকত।
এ বিষয়ে তারেক স্বপন বলেন, হঠাৎ করেই মিঠুল ভাইয়ের অনুরোধে বিজ্ঞাপনটি করা। বিজ্ঞাপনটি করে অনেক ভাল লেগেছে।এতে দর্শক নতুনত্বের ছোঁয়া পাবে।
ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





