রনবীর কাপুরের মাথায় চেপেছে পরিচালনার ভুত। শর্টফিল্ম বানাতে চান তিনি। আগে বলেছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিষয়বস্তু হবেন তার পিতামহ রাজ কাপুর। এবার বললেন, বলিউডের তিন খান-শাহরুখ, সালমান এবং আমিরকে নিয়েই শর্টফিল্ম বানাতে চান তিনি।
রনবীরের ইচ্ছা শর্টফিল্মে তিন খান একসঙ্গে বসে কেবল গল্পগুজব করবেন।
দাদা রাজ কাপুরকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা বাতিল করার বিষয়ে বললেন, “আমি পরে ভেবে দেখলাম, একটি শর্টফিল্মের মাধ্যমে আসলে রাজ কাপুরের জীবনের কাহিনী তুলে ধরা সম্ভব নয়। ওটা সম্পাদনা করতেই করতেই বছর পেরিয়ে যাবে।”
৩১ বছর বয়সী এই তারকা আরও বলেন, “এরপর আমি ভাবলাম, কাকে নিয়ে শর্টফিল্ম বানানো যায়। তখন আমি চিন্তা করলাম একটি আট মিনিটের শর্টফিল্মের কথা, যেখানে বলিউডের তিন খান একসঙ্গে একটি গদি-আঁটা আসনে বসে কেবল কথা বলবেন।”
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘তামাশা’র শুটিং শেষ করে দেশে ফিরেছেন রানবির। এরপর ব্যস্ত থাকবেন ‘জাগগা জাসুস’এর শুটিংয়ের কাজে।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





