সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী বিদ্যা বালান। বিয়ের পর অবশ্য সংসারে নানা জটিলতাও দেখা দিয়েছিল। শোনা গিয়েছিল তার সংসার ভেঙে যাচ্ছে। এসব কারণে দীর্ঘদিন ধরে কোন নতুন ছবি মুক্তি পায়নি বলিউডের আলোচিত এই অভিনেত্রীর। কয়েকটি ছবিতে বিদ্যার অভিনয় করার কথা থাকলেও সেগুলোতে শেষ পর্যন্ত কাজ করেননি তিনি।

বর্তমানে স্বামীর কথামতো চলছেন তিনি। কাজ করছেন খুব বেছে বেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বিদ্যা। ছবির প্রযোজক একতা কাপুর। বিদ্যাকে নিয়ে ডার্টি পিকচার-২; করার পরিকল্পনা থাকলেও সেটি আপাতত করছেন না বর্তমান প্রজন্মের এই ক্ষমতাধর প্রযোজক।

কিন্তু নতুন একটি ছবিতে বিদ্যা-ইমরান হাশমিকে নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। ছবির নাম এখনও ঠিক হয়নি। এর আগে আরও কয়েকটি ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন বিদ্যা-ইমরান। সেই ছবিগুলোতে ঘনিষ্ঠ ও একাধিক চুমোর দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তারা।

তবে নতুন ছবিতে একাধিক চুমোর দৃশ্য রাখার পরিকল্পনা করেছিলেন একতা। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেছে। কারণ বিদ্যা চুমোর দৃশ্যে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে বিপাকেই পড়েছেন প্রযোজক। কারণ চরিত্রের প্রয়োজনে এখানে চুমোর দৃশ্যগুলো গুরুত্বপূর্ণ ছিল। তাই স্ক্রিপ্টে খানিকটা পরিবর্তন আনার চেষ্টা করছেন তিনি।

বিদ্যার ভাষ্য হচ্ছে, আমি আসলে চুমোর দৃশ্যে কাজ করতে চাই না। কারণ বিয়ের পর আমি এখন সংসারী হয়েছি। এখন সব দিক বিবেচনা করেই অভিনয় করবো। সময় এবং অবস্থার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই