নতুন প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী কর্ণিয়া এবার আরফিন রুমির কথা-সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিলেন। জানা গেছে এরই মধ্যে গানটির কাজ শেষ করেছেন তিনি।
কিছুদিনের মধ্যেই ''হিরো'' শিরোনামের এই গানটির মিউজিক ভিডিওর কাজ শুরু করবেন তিনি। গানটি থাকছে কর্ণিয়ার প্রথম একক অ্যালবামে।
এই প্রসঙ্গে কর্নিয়া বলেন, 'এর আগে বাংলাদেশ শিরোনামের একটি গানে আমি রুমি ভাইয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছিলাম। বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে গানটি করা হয়েছিল। কিন্তু এখন যেটা করলাম এটি আমার একক অ্যালবামে তার সঙ্গে প্রথম কাজ। রুমি ভাই আমাকে অনেক সাহায্য করেছে গানটি করার ক্ষেত্রে। এই মাসের মধ্যে এই গানটির মিউজিক ভিডিওর কাজ শুরু করব। আশা করছি দর্শকদের ভালো লাগবে।'
ইআর





