বলিউডে পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রী ভিনা মালিক দেশে ফিরে গেছেন। তবে, তিনি স্থায়ীভাবে দেশে চলে গেছেন কি না তা নিশ্চিত করেননি। তবে, বলিউডে ফেরার সম্ভাবনা খুব বলেই জানিয়েছেন তিনি। বুধবার এ খবর জানিয়েছে ডন অনলাইন।
ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি বলেন, "আমি ম্যাচিউরড (প্রাপ্তবয়স্কা) হয়ে ফিরে এসেছি আমার দেশে।"
বিয়ের পর এই প্রথম তিনি দেশের মাটিতে পা রাখলেন। মাঝে-মধ্যে খোলামেলা পোশাক পরে হইচই ফেলে দেওয়া ভিনা পাকিস্তান গেছেন অবশ্য গুছগাছ করেই। তবে, ম্যাচিউরড হয়েছেন বলতে তিনি কী বুঝাতে চেয়েছেন তা পরিষ্কার করেননি। তবে, ধারণা করা হচ্ছে খোলামেলা পোশাক থেকে এখন তিনি শালীন পোশাক পরা শুরু করেছেন; আর এটাকেই তিনি ম্যাচিউরিটি (প্রাপ্তবয়স্ক হওয়া) হওয়া বুঝাতে চেয়েছেন।
তবে, তিনি আবার বলিউড পল্লীতে ফিরে যাবেন কি না তা নিশ্চিত করেননি। বিমানবন্দরে সাংবাদিকদের কাছে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি জানান, তিনি রূপালি পর্দার জগতেই থাকবেন নাকি সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বেন তা নিশ্চিত নয়। আর রূপালি পর্দার জগতে গেলে তা বলিউডে নাকি পাকিস্তানের ভিতরেই থাকবেন তাও নিশ্চিত করে বলেননি। তবে, সম্প্রতি তিনি ভারতের মাটিতে থেকেই ভারত-বিরোধী মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন। এ থেকে ধারণা করা হচ্ছে তিনি আর ভারতে ফিরে যাবেন না।
উল্লেখ্য, বলিউডের এই পাকিস্তানি অভিনেত্রী সঙ্গীতশিল্পী ও ব্যবসায়ী আসাদ বশির খানকে বিয়ে করেন। বিয়ের পর তিনি পরিবর্তন হয়ে গেলেন কি না তা মিডিয়ার একটি আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সর্বপ্রথম ২০১১ সালে বিতর্কের জন্ম দেন ভিনা মালিক। তখন তিনি ভারতের একটি ম্যাগাজিনের প্রচ্ছদে অর্ধনগ্ন হয়ে পোজ দেন। আর ছবিতে তার একটি বাহুতে পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থার নামের সংক্ষিপ্ত রূপটি লেখা ছিল। অবশ্য তিনি পরে ম্যাগাজিনের বিরুদ্ধে অভিযোগ তুলেন যে, তার অনুমতি ছাড়াই ছবিটি ছাপানো হয়েছে।
২০০০ সালে তিনি রূপালি জগতে পা রাখেন। এরপর তিনি পাকিস্তানের বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন প্রোগ্রামে অভিনয় করেন।
এরপর তিনি বলিউডে চলে যান। বলিউডে তার অভিনীত ছবির মধ্যে দল মেইন কুচ কালা হাই, জিন্দাগিউ ৫০-৫০, সুপার মডেল ও কন্যাদা উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'ও অভিনয় করেছেন। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
বিনোদন
ভিনা মালিক এখন 'ম্যাচিউরড'
বলিউডে পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রী ভিনা মালিক দেশে ফিরে গেছেন। তবে, তিনি স্থায়ীভাবে দেশে চলে গেছেন কি না তা নিশ্চিত করেননি। তবে, বলিউডে ফেরার সম্ভাবনা খুব বলেই জানিয়েছেন তিনি। বুধবার এ খবর জানিয়েছে ডন অনলাইন।





