আলোড়ন সৃষ্টিকারী নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম ২ ছবিটি এবার বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশে মুক্তি পেতে যাচ্ছে।
অন্য দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, দুবাই, কাতার, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। তবে ছবি মুক্তির আগেই গান, ট্রেইলার, ভিডিও গান এবং ছবির অংশ বিশেষ দেখা যাবে গ্রামীণফোনের মোবাইল অ্যাপের মাধ্যমে।
এছাড়া গ্রামীণফোনের গ্রাহকেরা ওয়েলকাম টিউন ও রিংটোনেও ব্যবহার করতে পারবেন ছবির গানগুলো।
বৃহস্পতিবার রাজধানীর প্যান-প্যাসিফিস সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন ছবিটির পরিচালক, প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গানসহ ছবিটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। তাই আমার ভক্তদের কথা ভেবে গ্রামীণফোনের সঙ্গে আমি চুক্তিবদ্ধ হয়েছি। যেন তারা কিছুটা হলেও বুঝতে পারেন ছবির গুণগত মান।
সিনেমার ছয়টি গানের সংগীত পরিচালনা করেছেন শহীদ, ইমন সাহা, তানভীর তারেক ও রফি। প্লেব্যাক করেছেন ভারতীয় শিল্পী কৈলাস খের, শুভমিতা, আকাশ অমৃত। এছাড়াও আছেন বাপ্পা মজুমদার, নওমি, শহীদ, তানভীর তারেক ও শোম চন্দ্র।
ছবিতে আরও অভিনয় করেছেন বর্ষা, মিশা সওদাগর, চম্পা, দিতি, সোহেল রানাসহ অনেকে।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
বিশ্বের ৭টি দেশে মোস্ট ওয়েলকাম ২
আলোড়ন সৃষ্টিকারী নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম ২ ছবিটি এবার বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশে মুক্তি পেতে যাচ্ছে। অন্য দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, দুবাই, কাতার, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। তবে ছবি মুক্তির আগেই গান, ট্রেইলার,





