পৈতৃক বাড়ি নীলফামারি হলেও মুক্তা হাসানের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। পড়ালেখার পাশাপাশি যুক্ত ছিলেন স্থানীয় একটি থিয়েটারের সঙ্গে। সেটাও খুব অল্পদিন। মিডিয়ায় কাজ করার স্বপ্ন ছিলো ছোটবেলা থেকেই। সেই স্বপ্ন সত্যি হয়ে ধরা দেয় ২০১০ সালে। ডাক পড়ে নাটকে। তারপর থেকে অভিনয়ই ধ্যান-জ্ঞান হয়ে গেছে মুক্তার। এবার নাম লেখালেন চলচ্চিত্রে।
সাইমন তারিক পরিচালিত 'মাটির পরী' ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে মুক্তা হাসানকে।
এ প্রসঙ্গে মুক্তা বলেন, এটাই আমার প্রথম চলচ্চিত্র। ফলে অন্যরকম এক অনুভূতি কাজ করছে। আমার ক্যারেক্টারটাও অনেক মজার একটা ক্যারেক্টার। আশা করছি ভালো কিছু হবে।
এতদিন নাটক টেলিফিল্মে কাজ করলেও মুক্তার প্রধান লক্ষ ছিলো চলচ্চিত্রই। অবশেষে সেই স্বপ্ন সত্যি হলো। ফলে নিজেকে নিয়ে আরো বেশি আত্মবিশ্বাসী মুক্তা।
নিজের অভিনয় পরিকল্পনা নিয়ে জানতে চাইলে মুক্তা বলেন, মিডিয়ায় কাজ শুরু করার পর থেকে অভিনয়ের বাইরে আর কিছু নিয়ে ভাবতে চাই না। অভিনয়ই এখন আমার ধ্যান-জ্ঞান। একজন ভালো অভিনেত্রী হিসেবেই নিজেকে দেখতে চাই।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]