‘কাহানি’ সিনেমায় অন্তসত্তার ভূমিকায় অভিনয় করে তিনি জয় করেছেন দর্শক হৃদয়। জিতেছে সেরা অভিনেত্রীর খেতাবও। এবারে বাস্তবেও তিনি মা হতে যাচ্ছেন। ‘ডার্টিগার্ল’খ্যাত বিদ্যা বালান সম্পর্কে এমনটাই গুজব শোনা যাচ্ছে বলিউডের সিনেমা পাড়ায়।
মুম্বাইয়ের শহরতলির এক মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে নাকি প্রায়ই দেখা যাচ্ছে বিদ্যাকে। কখনও কখনও নাকি পুরো পরিবারে সঙ্গেও দেখা যাচ্ছে তাকে। কেন? শোনা যাচ্ছে এর পিছনে নাকি থাকতে পারে সুখবরের আভাস।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391585577.jpg[/img]
বিদ্যা প্রায়ই হাসপাতালে গেলেও তার কারণ যাতে সংবাদ মাধ্যাম জানতে না পারে তার জন্য নাকি হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ করেছেন তিনি। তবে কি এবার মা হতে চলেছেন ‘ডার্টি’ বিদ্যা? যদিও এই ব্যাপারে মুখ খুলতে নারাজ ববি জাসুস।
২০১২ সালের ১৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বিদ্যা বালান ও সিদ্ধার্থ রায় কাপুর। তার আগে তিন বছর দুজনের গভীর সম্পর্ক থাকলেও কেউ জানতে পারেনি সেই সম্পর্কের কথা। এবারে তাদের ঘরে নতুন আতিথী আসার খবরটিও গোপন করতে চাইছেন তারা। তবে এমন সুখবর কি আর আড়াল করা যায়! (সূত্র: ওয়েবসাইট)
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
মা হচ্ছেন বিদ্যা