চলতি মাসেই শাহরুখ খান ও অভিষেক বচ্চনকে আলিঙ্গন করে আলোচনার জন্ম দিয়েছেন সালমান খান। বৃহস্পতিবার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে সঙ্গে আলিঙ্গন করে আবারো আলোচনায় আসলেন ‘দাবাং’ খান।গতকাল মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে একটি বিজ্ঞাপনে শুটিংয়ে গিয়েছিলেন ক্যাটরিনা। নিজের ছবির প্রচারণায় স্টুডিওতে উপস্থিত ছিলেন সালমানও। স্টুডিওতে সালমান উপস্থিত আছেন- এটা জেনে তাকে দেখতে ছুটে আসেন ক্যাটরিনা।
সন্ধ্যা সাতটার সাবেক এই প্রেমিকা জুটির দেখা হয়। প্রায় ১৫ মিনিট একান্তে সময় কাটিয়েছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, কথা বলা শেষের পর দুজন দুজনকে আলিঙ্গন করেন। পরে শুটিংয়ে ফিরে যান ক্যাটরিনা। অন্য আরেকটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সালমানও স্টুডিও ত্যাগ করেন।  সম্প্রতি রনবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ক্যাটরিনার।

[b]ঢাকা, (২৪জানুয়ারি টাইমনিউজবিডি.কম)// এ এস[/b]