বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বডিগার্ড এক ডাক্তারকে চড় মেরেছেন। এ ঘটনায় তোলপাড় হয়ে যাচ্ছে বলিউড পাড়ায়। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
জানা গেছে, ৩৩ বছর বয়সী শৈলেশ শর্মা নামের ওই ডাক্তার দিল্লি থেকে মুম্বাই এসেছিলেন আত্মীয়ের বাড়িতে বেড়াতে। বাড়ির পাশেই একটি পুরনো মন্দিরে অক্ষয় কুমারের শ্যূটিং চলছিল।
অক্ষয়ের শ্যূটিং দেখতে স্পটে যান দাঁতের এই ডাক্তার। সেখানে একটু দূরত্বে একটি গাড়ির নিকট অক্ষয় দাঁড়িয়ে ছিলেন। উৎসুক হয়ে অক্ষয়কে কাছে থেকে দেখার জন্য তিনি এগিয়ে যান। কিন্তু অক্ষয়ের বডিগার্ড এ সময় তার সঙ্গে খুব খারাপ আচরণ করে। তিনি এর প্রতিবাদ করলে বডিগার্ড তাকে চড় মারেন।
ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন ডাক্তার শৈলেশ। তিনি তখন তার আত্মীয়দের সাহায্য চান। আত্মীয়রা ঘটনাস্থলে এসে পুলিশ স্টেশনে খবর দেন। পুলিশ এসে ডাক্তার ও বডিগার্ড দুজনকেই থানায় নিয়ে যায়।
ডাক্তারের আত্মীয়রা অভিযোগ করেছেন, ওই মন্দিরে শূটিংয়ের অনুমতি নেয়নি অক্ষয় কুমার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
বিনোদন
ডাক্তারকে চড় মারলেন অক্ষয়ের বডিগার্ড
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বডিগার্ড এক ডাক্তারকে চড় মেরেছেন। এ ঘটনায় তোলপাড় হয়ে যাচ্ছে বলিউড পাড়ায়। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।





