নায়ক ফেরদৌস এবারই প্রথম একটি নাটক রচনা করেছেন। এটি প্রযোজনাও করেছেন তিনি। একটি বিদেশী গল্পের ছায়া অবলম্বনে রচিত এ নাটকটির নাম কনফিউশন। এটি ফেরদৌস তার নাটক-টেলিফিল্মের প্রযোজনা সংস্থা সিনেমাস্কোপ থেকেই নির্মাণ করেছেন।

নাটকটি পরিচালনা করেছেন আবীর খান। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসেরই ঘনিষ্ঠ বন্ধু নায়ক রিয়াজ ও নায়িকা নিপুণ। নাটকে রিয়াজ ও নিপুণ স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। গতকাল রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে।

 হঠাৎ গল্প রচনা প্রসঙ্গে ফেরদৌস বলেন, সত্যি বলতে কি, কনফিউশন এমন একটি নাটক যার গল্প শেষ হয়েও হবে না শেষ। এর বিষয়বস্তু ভাল লাগায় নিজেই নাটকটি রচনা করেছি। আসছে ঈদে বাংলাভিশনে প্রচারের লক্ষ্যে নির্মাণ হয়েছে কনফিউশন নাটকটি।

ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই