প্রথম সিনেমা দিয়ে মাত। যার ছোঁয়ায় বাংলাদেশের চলচ্চিত্র জগত পেয়েছে সম্ভবনার নতুন দুয়ার। যার এক চাহনি কেড়ে নিয়েছে হাজারো নারীর রাতের ঘুম। কে? কে আবার! তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয়,বাংলাদেশের প্রথম সুপারস্টার অনন্ত জলিল। কেবল একজন পরিচালক ও অভিনেতাই নন,একজন ভালো মানুষও বটে। আজ সেই হার্টথ্রব অনন্ত জলিলের জন্মদিন।
গতকাল রাতে নিজের ফ্যান পেইজে এবং ঘণ্টা খানেক আগে নিজের ফেসবুক আইডিতে অনন্ত জন্মদিনের সংবাদ টি নিজেই প্রচার করেন। লিখেছেন খুব ছোট্ট একটি স্ট্যাটাস। এবং সেই সাথে দর্শকের কাছ থেকে দোয়া চাইতেও ভুলে করেননি এই সুপার স্টার।
স্ট্যাটাসে লিখেছেন,“আজ আমার জন্মদিন যা কেউ জানেনা,ভক্তরা আমার জন্য দোয়া করবেন।”
মজার বিষয়টা হচ্ছে,এতদিন অনন্ত জলিলের জন্মদিন নিয়ে বেশ মজার একটা রহস্য ছিল। তাঁর সম্পর্কে অনেক রকমের তথ্য পাওয়া গেলেও জন্মদিনের সঠিক তারিখ ও সাল জানা যায়নি। এমনকি উইকিপিডিয়াতে তাঁর সম্পর্কে বিপুল তথ্য পাওয়া গেলেও জানা যায় না জন্মদিনের তারিখ ও সাল। ফেসবুকে স্ট্যাটাস দিনে জন্মের দিনটি তো জানালেন অনন্ত,কিন্তু নিজের বয়সটা অবশ্য লেখেননি!
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]