ইতিহাস সৃষ্টি করে টানা ২ টি-টোয়েন্টি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে বাংলাদেশ।

গত ৩ আগস্ট ১ম ম্যাচে এবং ৪ আগস্ট ২য় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে চলে আসে বাংলাদেশ টাইগার বাহিনী।

আজ সন্ধ্যা ৭টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ম্যাচ সিরিজের ৩য় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

আজকের ম্যাচটি জিতলে ১ম বারের মতো অজিদের বিপক্ষে কোনো সিরিজ জয় করবে বাংলাদেশ।

এই প্রত্যাশাই বুকে বেঁধে রেখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্র নায়িকা বিদ্যা সিনহা মিম।

সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আমি সাধারণত খেলাধুলা তেমন দেখি না, বা বুঝিও না। তবে যখনই বাংলাদেশের খেলা হয়, আমি একটু হলেও দেখি।

যত ব্যস্ততা থাকুক না কেন, সর্বোচ্চ চেষ্টা করি দেখার জন্য। নিজ দেশের জন্য শুভকামনা জানাই। বিজয়ে আনন্দিত হই, উল্লাস করি।’

মিম আরও বলেন, ‘গত দুই ম্যাচে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তা অবিস্মরণীয়। আমি আশা করি আজও বাংলাদেশ জিতবে এবং সিরিজ জয় নিশ্চিত করবে। টাইগারদের জন্য আমার শুভকামনা থাকলো।’

এইচএন