জার্মানির ব্রাজিল বধের পর এবারে আর্জেন্টিনা সমর্থক তারকারা ফুরফুরে আনন্দেই খেলা উপভোগ করবেন। আজ বিশ্বকাপ ফাইনালে তাই আর্জেন্টিনার সমর্থক তারকারা নিজেদের কাজ গুছিয়ে রাতভর ফাইনাল ও সমাপণী অনুষ্ঠান উপভোগের জন্য আলাদা সময় করে রেখেছেন।

ইলিয়াস কাঞ্চন, দীপা খন্দকার, তিশা, মডেল নিরব, চিত্রনায়িকা মাহী থেকে শুরু করে যারা আর্জেন্টিনার সমর্থক হিসেবে বিশ্বকাপ দেখবেন তারা সকলেই নিজ নিজ অবস্থানে জম্পেশ আয়োজন নিয়েই খেলা দেখতে বসবেন।

তবে নিজের দলের বিজয় সত্ত্বেও বেশ আক্ষেপের সুরই শোনা গেল ইলিয়াস কাঞ্চনের মুখে। তার কথায়, 'আমি খুব করে চেয়েছিলাম ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল। কারণ এই দুটি দেশ নিয়েই আমাদের যাবতীয় উন্মাদনা। তাই একজনকে লজ্জায় ডুবিয়ে আরেকজন খুব ভালো করে আনন্দ উপভোগ করতে পারে না।'

এছাড়া চিত্রনায়িকা মাহী ও অভিনেতা প্রাণ রায় নিজেদের ফেসবুকে আজকের ফাইনাল নিয়ে নিজস্ব স্ট্যাটাস ও নতুন ছবিও আপলোড করেছেন। তিনি বলেন, 'আজকের জয়সূচক গোলটি মেসিই দেবে এবং মেসির গোলেই বিশ্বকাপ শেষ হবে।'

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই