ভ্যালেন্টাইন্স বা ভালোবাসা দিবসের মাত্র ক'দিন বাকি। আর এই দিবসটিকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের নানা পরিকল্পনা। প্রিয় মানুষটিকে কীভাবে সুখী রাখা যায় তা নিয়েও চিন্তার শেষ নেই।
সাধারণের তুলনায় শোবিজ জগতের তারকাদের মধ্যে ভালোবাসা দিবসটি নিয়ে উন্মাদনা একটু বেশিই। দিবসটি উপলক্ষ্যে এক টুইটার বার্তায় ভক্তদের সঠিক জীবনসঙ্গী খোঁজার ব্যপারে পরামর্শ দিয়েছেন বলিউড বাদশাহখ্যাত শাহরুখ খান।
টুইটারে ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা শাহরুখ ভালোবাসার একটি থিউরি বা তত্ত্ব দাঁড় করিয়েছেন। তিনি বলেন, “তুমি খাঁটি মানুষ খুঁজে পাবে না। বরং প্রত্যেকটি মানুষের মাঝেই আছে বিভিন্ন ভুলের অস্তিত্ব।"
সমাধানও দেখিয়েছেন শাহরুখ। বলেছেন, "সঠিক পথে হাঁটতে হাঁটতেই তুমি তোমার 'ভুল মানুষ'টিকে পেয়ে যাবে।” সূত্র: ইন্ডিয়া টুডে
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]