বাংলাদেশের জনপ্রিয় র্যাম্প মডেল চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস পিয়া বরাবরই মতামত প্রকাশে সাহসের পরিচয় দিয়েছেন। যা তার সমসাময়িক অনেক নায়িকার পক্ষেই সম্ভব নয়। পিয়া যা বলেন তা নির্দ্ধিধাতেই বলেন। প্রচণ্ড আত্মবিশ্বাসের বলেই এমন স্বচ্ছ থাকা সম্ভব হয় পিয়ার পক্ষে।
প্রেম ভালোবাসা নিয়েও পিয়ার নেই কোনো লুকোছাপা। অনেক নায়িকায় যখন নিজের প্রেমের কথা যতটা গোপন রাখতে পারা যায় তার চেয়েও বেশি গোপন রাখতে চান তখন পিয়া তার ভালোবাসার মানুষটিকে সবার সামনে এনে পরিচয় করিয়ে দেন হাসিমুখে।
পিয়ার সততা আর স্বচ্ছতা এখানেই। অন্যান্য বিষয়েও পিয়া বেশ আত্মবিশ্বাসী। তিনি অবলীলায় ব্যক্ত করতে পারেন নিজে যা মনে করেন, যা বিশ্বাস করেন। আর তারই প্রমাণ দিলেন তার একটি ফেসবুক স্ট্যাটাসে। নিজেকে সেক্সি দাবী করে তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, আই অ্যাম সেক্সি এন্ড আই নো ইট।
রোববার ভোর সাড়ে চারটার দিকে পিয়া তার আত্মবিশ্বাসের কথা এভাবেই জানিয়ে দিলেন তার ফেসবুক ফ্যানদের।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
দ্বিধাহীন পিয়া