আবারো এক্সবয়ফ্রেন্ডের কাছেই ফেরত যাবেন বলে নিজের ফেসবুকে স্টেটাস লিখেছেন অমৃতা খান।                   

মূল ঘটনা আর কিছুই নয়, বিশ্বকাপের উত্তেজনা। অমৃতা যে দলকে সাপোর্ট করেন সেই দলকে বয়ফ্রেন্ড হিসেবে ধরে নেন। স্পেনের সাপোর্টার হিসেবে খেলা শুরুর আগে থেকেই ফেসবুক মাতিয়ে রেখেছিলেন অমৃতা। কিন্তু স্পেনের শোচনীয় পরাজয়ের ফলে অনেকটা হতাশ হয়ে পড়েছেন এই ক্রিড়াপ্রেমী নায়িকা।

 অমৃতা আগে সাপোর্ট করতেন জার্মানিকে। তার নানা স্ট্যাটাসে জার্মানিকে এক্স বয়ফ্রেন্ডের সাথে তুলনা করেন। আর সর্বশেষ গতকাল তিনি তার ফেসবুকে লিখেন, এনিওয়ে আবারও এক্সবয়ফ্রেন্ডের কাছেই ফিরে যাবো..মানে আগে যে দল সাপোর্ট করতাম।

 অমৃতা বলেন, আগে জার্মানি দলকে সাপোর্ট করতাম। নির্দিষ্ট কোন প্লেয়ার নয়, পুরো টিমের খেলা দেখেই মুগ্ধ হতাম। এরপর জার্মানি বাদ দিয়ে স্পেনের সাপোর্টার হই।

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই