অনেকদিন পরে আবার একসঙ্গে প্লেব্যাক করলেন সামিনা চৌধুরী ও শফিক তুহিন। মুশফিকুর রহমান গুলজারে পরিচালনায় ‘মন জানে না মনের ঠিকানা’ ছবির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন তারা।

গানটির কয়েকটি কলি হচ্ছে ‘আকাশের আছে যত নীল/সাগরে যত জল রাশি/ তারও চেয়ে তোমাকে/ আরও বেশি ভালবাসি। গানের কথা লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শফিক তুহিন। ৪ জুলাই বিকালে ইমপ্রেস অডিও রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং অনুষ্ঠিত হয়।
বর্তমানে ‘মনের মতো মানুষ পেলাম না’, ‘প্রেমের কাজল’, ‘দেশা দ্য লিডার’, , ‘অনেক দামে কেনা’ ছবিগুলোর সঙ্গীত পরিচালনা করছেন শফিক তুহিন।

শফিক তুহিন আর সামিনা চৌধুরী প্রথম একসাথে প্লেব্যাক করেন শাহীন সুমনের ‘অন্যরকম ভালবাসা’ ছবিতে।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই