ভোর ৬টা বাজলেই 'ইয়ো ইয়ো' মিউজিক চালিয়ে পাক্কা দু'ঘণ্টা ওয়ার্কআউট করছেন সোনাক্ষী। জিমের ক্লান্তি কমাতে জোরে গান না শুনলে এনার্জি পান না দাবাং গার্ল। তবে শরীরচর্চায় কোনো ফাঁকি নেই। এই কঠোর সাধনার ফলও পেয়েছেন হাতেনাতে। ওজন কমেছে প্রায় দশ কিলোগ্রাম।
'রাজকুমার' ছবিতে সোনাক্ষীর হালকাপাতলা গঠন দেখে অবাক হয়েছিলেন সবাই। আর এখন তো আরও স্লিম হয়েছেন। অতিরিক্ত মেদ ছেঁটে তন্বী শরীরের ছবি সম্প্রতি টুইটারে পোস্ট করেছেন সোনাক্ষী। লিখেছেন,'৬টায় ঘুম থেকে উঠলাম। ভাবছিলাম কী করি। জোরসে আসলি ইয়ো ইয়ো টাইপের গান চালিয়ে দু'ঘণ্টা ঘরে ওয়ার্কআউট করলাম।'
কালো টাইটস আর নুডল স্ট্র্যাপ টপ পরা সোনাক্ষীকে দেখে চেনার উপায় নেই। তবে রোগা হলেও নিজের স্বাভাবিক বাবলি চার্ম এতটুকুও হারাননি।
সাধারণত সোনাক্ষী সোশ্যাল মিডিয়ায় খুব একটা 'সেলফি' (নিজের তোলা ছবি) পোস্ট করেন না। শরীরের 'এক্সটা কার্ভ' নিয়ে কখনও মাথা ঘামাতেন না; কিন্তু আজকাল নিজেকে নিয়ে একটু সতর্ক হচ্ছেন সোনাক্ষী।
হলিউডে নাটক করার ডাক পেতেই ওয়ার্কআউটে মন দিয়েছেন। তবে কি তিনি এবার বাকি নায়িকাদের মতোই মেদহীন জিরো ফিগারের লক্ষ্যে এগোচ্ছেন?
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]