মডেল ও অভিনেত্রী ঈশানা এবারের ঈদে বেশকিছু খন্ড নাটকে অভিনয় করেছেন। এরমধ্যে ৭ ও ৮ জুলাই অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের রচনা ও পরিচালনায় ‘ভাই কইছে’ নামে একটি কমেডি নাটকে অভিনয় করেছেন তিনি।
ঢাকার বিভিন্ন জায়গায় এ নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এ নাটকে আরও অভিনয় করেছেন কল্যাণ, নোভা, আজিজ রেজা প্রমুখ।
নাটকটি নিয়ে ঈশানা বলেন, ‘নাটকের গল্পে আমার চরিত্রের নাম ঈশানা। কল্যাণের সাথে আমার সম্পর্কের পর মহল্লার বড় ভাই জয় আমাকে উত্যক্ত করে। অন্যদিকে, কোনো মেয়ের কাছাকাছি আসলে তার শরীরে সুরসুরি অনুভূত হয়। আর সামনে থাকতে পারে না, এজন্য তিনি ডাক্তারের কাছে গিয়ে চিকিতসাও করেন। এমনই সব হাস্যরস ভিত্তিক গল্প নিয়ে নাটকটি তৈরি।’
এবারের ঈদে আরটিভিতে এ নাটকটি প্রচারের কথা রয়েছে।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





