‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’ স্লোগানে গ্রামীণফোনের বিজ্ঞাপনটির ব্যাপক জনপ্রিয়তা পর আবারও বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও নায়ক অনন্ত জলিল। এটি তার দ্বিতীয় বিজ্ঞাপন।

শনিবার থেকে পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যান্ড টপ এর এই বিজ্ঞাপনচিত্রটির কাজ শুরু করেছেন তিনি।

তানভীর শেহজাদ-এর নির্দেশনায় এফডিসির ৪ নম্বর ফ্লোরে এর দৃশ্যধারণ হয়। ৩০ সেকেন্ডের এই বিজ্ঞাপনচিত্রটিতে অনন্ত জলিলের জীবনের গুরুত্বপূর্ণ কিছু অংশ উঠে আসবে।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই