কৌন বনেগা ক্রোড়পতির আট নম্বর সিজন শুরু হতে চলেছে আগামী আগস্ট মাসে। এই গেম শোয়ের হোস্ট অমিতাভ বচ্চনই জানিয়েছেন এ কথা। সোমবার মাঝরাতে মিস্টার বচ্চন তাঁর ফেসবুকের পেজে এই কথা জানিয়েছেন।

 গত ২০০০ সাল থেকেই এই শো হোস্ট করছেন বিগবি, কেবিসির মোট সাতটি শোয়ের মধ্যে মাত্র একটিতেই হোস্ট ছিলেন শাহরুখ খান। যশ রাজ ফিল্ম স্টুডিওতেই শুরু হবে কেবিসি ৮ এর শুটিং। সনি এন্টারনেইনমেন্ট চ্যানেলে এটি সম্প্রচারিত হতে চলেছে।

অমিতাভ বচ্চন তাঁর ফেসবুকের স্টেটাসে লিখেছেন, ‘এখানে মানুষ শুধু পয়সা জিততে নয় মন জয় করতেও আসে।' ২০০০ সালে মেগাস্টার আমিতাভ ছোটপর্দায় এই শো শুরু করে ভারতীয় টেলিভিশনকে এক নতুন পর্যায়ে নিয়ে গেছেন। এবারের কেবিসি আরো বেশি জনপ্রিয় হবে সেটা আশা করাই যায়।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই