কলকাতায় বাংলাদেশের এক উদীয়মান শিল্পী হিসেবে জুয়াইরিয়া মৌলী নামে এক ছাত্রী নৃত্য প্রদর্শন করে প্রতিভার প্রমাণ রেখেছে।
বুধবার কলকাতার রবীন্দ্র সদনে অনুষ্ঠিত “স্টারস অফ টুমরো”-অনুষ্ঠানে এ নৃত্য প্রদর্শন করে।
“পশ্চিমবঙ্গ নৃত্য ফেডারেশন” ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশের ভারতীয় শাস্ত্রীয় নৃত্য শৈলীর প্রতিভাবান শিল্পীদের তাদের শিল্পকলা প্রদর্শনের সুযোগ করে দেয়। এই প্রথম বাংলাদেশের কোন শিক্ষার্থী অনুষ্ঠানে নৃত্য প্রদর্শনের সুযোগ পেল।
বিভিন্ন দেশের প্রায় ৪ হাজার শিল্পীর মধ্যে থেকে জুয়াইরিয়া মৌলীকে নির্বাচিত করেন মমতা শঙ্করের নেতৃত্বে প্রখ্যাত নৃত্য বিশারদদের একটি দল।
জুয়াইরিয়া মৌলী তার নৃত্য শিক্ষা সম্পূর্ণভাবে বাংলাদেশে গ্রহণ করেছে। বিলায়েত হোসেন খান তার ভারতনাট্যম শিক্ষার শুরু। বর্তমানে সে লুবনা মরিয়ম পরিচালিত সাধনা সাংস্কৃতিক মণ্ডলের নিয়মিত শিল্পী।
জুয়াইরিয়া মৌলী জানিয়েছে, সে নিজেকে ভবিষ্যতে একজন সফল ভারতনাট্যম শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
বিনোদন
কলকাতায় প্রতিভার অসামান্য অবদান রাখলো বাংলাদেশের ছাত্রী
কলকাতায় বাংলাদেশের এক উদীয়মান শিল্পী হিসেবে জুয়াইরিয়া মৌলী নামে এক ছাত্রী নৃত্য প্রদর্শন করে প্রতিভার প্রমাণ রেখেছে। বুধবার কলকাতার রবীন্দ্র সদনে অনুষ্ঠিত “স্টারস অফ টুমরো”-অনুষ্ঠানে এ নৃত্য প্রদর্শন করে। “পশ্চিমবঙ্গ নৃত্য ফেডারেশন” ভারত





