২০১০ সালে রিয়ালিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নিলয়ের বিচারক ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। আর এই প্রথম চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে বড় পর্দার নায়ক হয়েছেন নিলয়।

বেলাল আহমেদ পরিচালিত ‘ভালবাসবে তো’ ছবির জন্য জুটিবদ্ধ হন মৌসুমী-নিলয়। ইতিমধ্যেই ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবিটি নির্মিত হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে।
ছবির গল্পে মৌসুমীর চরিত্রটি অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তার। আর নিলয় চারুকলা থেকে পড়াশোনা শেষ করে যোগ দেন মৌসুমীর অফিসের কর্মকর্তা হয়ে। এক সাথে কাজ করতে করতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনি এক গল্পে নির্মিত হচ্ছে ‘ভালবাসবে তো’ ছবিটি।

এ প্রসঙ্গে নিলয় জানান, ‘ভালবাসবে তো’ ছবির গল্প সম্পূর্ণ অন্য ধরনের। তাছাড়া মৌসুমী আপার সাথে চলচ্চিত্রে অভিনয় করব কখনো ভাবিনি। এটা আমার জন্য স্বপ্নের মতো ব্যাপার। আশা করছি মৌসুমী আপার থেকে অভিনয়ের অনেক কিছু শিখতে পারব।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই