আসছে ঈদুল ফিতরে ‘হেড মাস্টার’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেলে আইতে। এরই মধ্যে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। সরকারি অনুদানে ছবিটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।
ঈদের পঞ্চম দিন সকাল সাড়ে ১০টায় ছবিটি চ্যানেল আইতে প্রচার হবে। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, সুর্বণা মুস্তাফা ও বন্যা মির্জা।
এবারের ঈদে চ্যানেল আইতে মুক্তি প্রতীক্ষিত আরও দুটি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এর মধ্যে গীতালি হাসান পরিচালিত ‘প্রিয়া তুমি সুখি হও’ প্রচার হবে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে। অভিনয়ে সোহেল রানা, সুচরিতা, ফেরদৌস, শায়লা সাবি প্রমুখ। আর ঈদের চতুর্থ দিন সকাল সাড়ে ১০টায় প্রচার হবে পিএ কাজল পরিচালিত ‘মুক্তি’ (দিতি, সোহেল রানা, হেলাল খান)।
এগুলোর পাশাপাশি চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে মুক্তি পেয়েছে এমন দুটি ছবি। ঈদের পরদিন সকাল সাড়ে ১০টায় রয়েছে সামিয়া জামান পরিচালিত ‘আকাশ কতো দূরে’ (রাজ্জাক, শর্মিলী আহমেদ, ফারিয়া, মোস্তফা প্রকাশ, অংকন), ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ১০টায় থাকছে শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘আদরের জামাই’ (শাকিব খান, অপু বিশ্বাস) ।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





