আলোচিত নায়িকা পরীমনি এইবার আইটেম গানে নাচবেন। শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালবাসা সীমাহীন’ ছবির আইটেম গানে নাচবেন তিনি। সোমবার এবং আগামীকাল মঙ্গলবার এফডিসির ৪নং ফ্লোরে গানটির দৃশ্যায়ন হবে।
পরীমনি জানান, আজকে প্রথমবারের মত আইটেম গানে নাচব, কিন্তু আমার পায়ের নখ উল্টানো। গতকাল শুটিং এ শট দিতে গিয়ে নখে ব্যাথা পেয়েছি। তারপরও প্রথবারের মত আইটেম গানে নাচার সুযোগ মিস করতে চাই না।
গানটির শিরোনাম ‘ডার্লিং ডার্লিং লাগছে চার্মিং’। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। কণ্ঠ দিয়েছেন রমা।
এই গানটির শুটিং এর মাধ্যমে ছবিটির সকল প্রকার শুটিং শেষ হবে। ছবিটি কোরবানির ঈদের পর মুক্তি পাবে। এমনটাই জানালেন পরিচালক।
পরীমনি ছাড়া এই ছবিতে আর অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও জায়েদ খান।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





