জনপ্রিয় অভিনয় শিল্পী স্বাগতা ভাইবোন সমেত আজ হাজির হচ্ছেন একটি টিভি অনুষ্ঠানে।
স্বাগতা, তার ছোট ভাই সন্ধি ও বোন সভ্যতা তারা তিনজনই গানের সঙ্গে যুক্ত। এবার তারা একসঙ্গে গান গাইতে আসছেন। তাদের দেখা যাবে বুধবার রাত ১১টা ২৫ মিনিটে বাংলাভিশনের সরাসরি গানের অনুষ্ঠান মিউজিক ক্লাব-এ।
গানের পাশাপাশি তারা কথা বলবেন পথচলার নানান বিষয় নিয়ে, জানাবেন জানা অজানা বিভিন্ন তথ্যও। আর অনুষ্ঠানটি প্রযোজনায় আছেন নাহিদ আহমেদ বিপ্লব।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





