'ঢাকা অ্যাটাক' বাংলায় 'ঢাকা আক্রমণ'। এটা কোনো যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান বা পুলিশের কোনো অপরেশনের নাম নয়। এটা ঢালিউডের ইতিহাসে ১ম পুলিশ থ্রিলার মুভ 'ঢাকা অ্যাটাক'।
আমরা সন্ত্রাস বিরোধী অভিযান কিংবা চিরুনী অভিযান কিংবা পুলিশের যে কোন অপারেশন সম্বন্ধে খুব কমই জানি। এ নিয়ে দেশে গুটি কয়েক ডকুমেন্টারি বা ছবি-নাটকের কিছু অংশবিশেষ তৈরী হলেও এবার আসছে সরাসরি ডিএমপির তত্ত্বাবধানে থ্রিলার মুভি 'ঢাকা অ্যাটাক'।
পুলিশের অনুসন্ধানমূলক কাজের ধরন, জীবন-যাপন ও তাদের সাথে জনগণের সংশ্লিষ্টতা নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন এ বছরের শেষের দিকেই মুক্তি পেতে পারে ছবিটি।
রোববার দুপুরে ডিএমপির সাথে প্রযোজনা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেডের কারিগরি সহায়তা সংক্রান্ত এক চুক্তি সই করার পর এমনটাই আশা করেছেন সংশ্লিষ্টরা।
চুক্তি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল জলিল, আব্দুল জলিল মন্ডল, মিলি বিশ্বাস এবং থ্রি হুইলারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার প্রমুখ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ জানান, এই চলচ্চিত্র কোনো ডকুমেন্টরি হবে না। থ্রিলার ছবি বলতে যা বোঝায় ঠিক সেটাই। তবে নানা প্রতিকূল অবস্থায় পুলিশ কীভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তা দেখানো হবে এই চলচ্চিত্রে।
পুলিশকে নিয়ে প্রথম এই চলচ্চিত্রের কাহিনী লিখেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয় টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সানোয়ার হোসেন।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারী(টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
বিনোদন
বছর শেষে 'ঢাকা অ্যাটাক' আসছে
'ঢাকা অ্যাটাক' বাংলায় 'ঢাকা আক্রমণ'। এটা কোনো যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান বা পুলিশের কোনো অপরেশনের নাম নয়। এটা ঢালিউডের ইতিহাসে ১ম পুলিশ থ্রিলার মুভ 'ঢাকা অ্যাটাক'। আমরা সন্ত্রাস বিরোধী অভিযান কিংবা চিরুনী অভিযান কিংবা





