অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কম বিতর্কের জন্ম দেননি। পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে নিশিযাপন থেকে শুরু করে নগ্ন এমএমএস ফাঁস, আত্মহত্যার চেষ্টা সবখানেই যেন বিতর্ক স্বস্তিকার সঙ্গী। এবার সিঙ্গাপুরে দর্পণ ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে সেখানকারই একটি দোকান থেকে একজোড়া দামি কানের দুল চুরি করেছেন স্বস্তিকা। এমনই অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, সিঙ্গাপুরের গহনার দোকান থেকে স্বস্তিকা একটি নাকের নোলক কেনেন। আর সেটির পাশেই রাখা ছিল এক জোড়া কানের দুল। স্বস্তিকা দোকান ছাড়ার পর থেকেই ওই দুল জোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে শুরু হয় তোলপাড়।

পরে ওই গহনার দোকানের পক্ষ থেকে ফেস্টিভ্যাল কমিটির এক সদস্যকে ইমেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। তবে দোকানের সিসিটিভির ফুটেজ দেখে এ ঘটনার সঙ্গে স্বস্তিকার যোগসাজশের প্রমাণ পাওয়া যায়নি।

যদিও টালিগঞ্জেরই এক পরিচালকের ফেসবুকে করা মন্তব্যের সঙ্গে এ ঘটনার অদ্ভুত মিল পাওয়া গেছে। সেখানে অবশ্য স্বস্তিকার নাম উল্লেখ করা হয়নি।

এর আগেও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কম বিতর্কের জন্ম দেননি। পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে নিশিযাপন থেকে শুরু করে নগ্ন এমএমএস ফাঁস, আত্মহত্যার চেষ্টাকে ঘিরে স্বস্তিকা সব সময়ই টালিগঞ্জের অন্য নায়িকাদের পেছনে ফেলেছেন।

জেআই