মানুষের অন্তরেই বাস করে তার বিবেক। তবুও মানুষ অন্যায়, অবিচার, মিথ্যাচার করে কেন? এই প্রশ্নের উত্তরের খোঁজে সব সময় নিবিষ্ট রেহান।
একদিন বন্ধুদের সাথে এক নির্জন স্থানে বেড়াতে গিয়ে খুন হয় রেহান। সেই সময় বন্ধুরা তার লাশ মাটি চাপা দিয়ে রেখে যায়। একসময় রেহানের অতৃপ্ত আত্মার পূণঃ জাগরণ ঘটে। খুঁজে ফেরে তার অস্তিত্ব।
আবার কোনো একদিন সেই নির্জন স্থানে বেড়াতে আসে তার ছয় বন্ধু দানিয়াল, রায়না, তারেক, নিশা, মাহিন ও ডলার। তাদের আগমনের পর ঘটতে থাকে নানান বৈচিত্রের গা ছমছম করা ঘটনা।
এমন কাল্পনিক গল্পের মাঝে সত্যের সন্ধান খুঁজে ফেরে ‘প্রহর’। বিগ বাজেট, সুপার ইম্পোজ আর আধুনিক যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহারে ‘প্রহর’ মুগ্ধ করবে দর্শকদেরও, এমনটাই আশাবাদ পরিচালক রিয়াজুল রিজুর।
নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘কারুকাজ’। অয়ন চৌধুরী রচিত এক ঘন্টার নাটকটি প্রচারিত হবে ২২ জানুয়ারি রাত ৮ টায় এসএটিভির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। নাটকটিতে অভিনয় করেছেন, শতাব্দী ওয়াদুদ, সাব্বির আহমেদ, প্রসুণ আজাদ, ইমতু, তুর্জ, সৌমি, রেজা।