সময়ের আলোচিত নায়িকা পরীমনি আর দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। নাম হচ্ছে ‘ভালবাসার চেয়ে একটু বেশি’ এবং ‘ধান্ধা এজেন্সি ডট কম’। দুটিরই পরিচালক শাহ আলম মন্ডল।
সবার উপরে মায়ের ভালবাসা এমনই গল্পে ছবিটি নির্মিত হচ্ছে। এতে পরীমনির মায়ের চরিত্রে অভিনয় করবেন সুচরিতা। ‘ভালাবাসার চেয়ে একটু বেশি’ ছবিটির নায়ক এখনও ঠিক হয় নি। আগামী ১১ তারিখ থেকে শুটিং শুরু হবে। ছবিটিতে অমৃতাও থাকবেন পরীমনির সাথে।
পরীমনিকে নায়িকা হিসেবে নেয়ার কারণ হিসেবে পরিচালক শাহ আলম মন্ডল বলেন, পরীমনিকে নিয়ে আমি এর আগে ‘ভালবাসা সীমাহীন’ নির্মাণ করেছি। ছবিটিতে সে অনেক ভাল অভিনয় করেছে। তাই আমি তাকে আমার এই দুই ছবিতে নিয়েছি।
‘ধান্ধা এজেন্সি ডট কম’ ছবিতে পরীমনির বিপরীতে থাকছেন জায়েদ খান, আনিসুর রহমান মিলন।
পরীমনি বর্তমানে কাজ করছেন ‘পুড়ে যায় মন’, মন জানে না মনের ঠিকানা’ ছবিতে।
জেআই





