অমিতাভ বচ্চন। সত্তোর্ধ্ব এই চিরযুবা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা দেখে পরদিন দিব্যি শুটিং করেছেন। তার রাত জাগা বৃথা যায়নি। ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ৭১ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতার প্রিয় দল ব্রাজিল।
১২ জুন রাত ৩টা ১২ মিনিটে টুইটারে এক বার্তায় বিগ বি বলেন, 'উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মনে হচ্ছে ভালোই হয়েছে সব। রাতেই উদ্বোধনী অনুষ্ঠান ভালো জমে, দিনে নয়!'

এরপর তিনি লেখেন, 'যাক বাবা বাঁচা গেলো! নেইমার জুনিয়র গোল দিয়ে সমতা এনেছে। এখন খেলার মধ্যবিরতি। ব্রাজিলের ডিফেন্স কিছুটা নড়বড়ে। তবে আক্রমণগুলো ভোলার নয়।'
পরদিন ১৩ জুন শুটিংয়ে ফিরে টুইটারে সকাল ১১টা ৫৩ মিনিটে এক বার্তায় অমিতাভ বলেন, 'কাজ করছি। মন্দ লাগছে না। আগের রাতে ব্রাজিলের জয় দেখে এখনও সাম্বা নাচছে মনে! আজ স্পেন বনাম হল্যান্ডের খেলা। হল্যান্ড কি প্রতিশোধ নিতে পারবে ?'
বোঝা যাচ্ছে, রাত জেগে হলেও গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টের খেলা দেখতে মুখিয়ে আছেন অমিতাভ।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





