প্রথমবারের মতো বিচারকের আসনে বসলেন অনন্ত-বর্ষা। এনটিভিতে প্রচারিত রিয়েলিটি শো’‘মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা ২০১৪’ এর চূড়ান্ত পর্বে তাদেরকে বিচারক হিসেবে দেখা যাবে।

১৯ অক্টোবর রোববার এফডিসির ২ নম্বর অনুষ্ঠানটির চূড়ান্ত পর্বের চিত্রধারণ করা হয়। তাতে অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। এসময় ক্ষুদে প্রতিযোগীদের পারফরমেন্সর খুব প্রশংসা করেন তারা।

‘মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা ২০১৪’ এর মূল বিচারকের দায়িত্বে ছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া, অভিনেত্রী শমী কায়সার এবং রুমানা রশিদ ঈষিতা।

‘মার্কস অলরাউন্ডার ২০১৪’-এর চূড়ান্ত পর্বগুলো প্রতি শুক্রবার ও শনিবার রাত ৯টা ২০ মিনিটে এনটিভির পর্দায় প্রচারিত হচ্ছে ।

জেআই