ঢাকায় আবারও গাইতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার সাথে একই  মঞ্চে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান, নির্ঝর, কর্ণিয়া ও রেশমী।

আগামী ৫ ডিসেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কে এ কনসার্ট’টি আয়োজন করেছেন ‘ইমেকার্স’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন এফ এম গুরু ও সামিয়া আফরিন।

কনসার্টের টিকিট মূল্য রাখা হয়েছে ১০,০০০ টাকা, ৫,০০০ টাকা ও ২,৫০০ টাকা। অনলাইনের www.ezzeticket.com-এ লিংকে টিকিট পাওয়া যাবে।

জেআই